সাভারে চার ঘণ্টা অবরোধের পর সিটিটিসির অভিযান, বোমা উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ৪:৪১ এএম
সাভারে চার ঘণ্টা অবরোধের পর সিটিটিসির অভিযান, বোমা উদ্ধার

সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি ভবনে অভিযান পরিচালনা করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রায় চার ঘণ্টা ভবনটি ঘিরে রাখার পর মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে এই অভিযান শুরু হয়। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার পর থেকেই ওই এলাকার একটি জলাবদ্ধ সড়কের পাশের ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিট। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, শ্যামপুর এলাকার ওই বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং সেখানে সন্ত্রাসীদের অবস্থানের আশঙ্কায় এই অভিযান চালানো হয়। বর্তমানে অভিযান চলমান রয়েছে।

এদিকে, সাভারের এই অভিযানের পাশাপাশি রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া আসামিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত জানাতে যাচ্ছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...