দিল্লির ফ্লাইটে ১৫ লিটার মদ উদ্ধার, বাজেয়াপ্ত ৩ লাখ টাকার পণ্য
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটককৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (এআই-২৩৭) নজরদারির আওতায় আনা হয়। এতে দোহাফেরত যাত্রী প্রশান্ত লাল ডাসের লাগেজে ১০ লিটার জনি ওয়াকার রেড লেভেল এবং একই ফ্লাইটের আরেক যাত্রী জাহাঙ্গীর আলমের লাগেজে ৫ লিটার স্কটিশ লিডার ও গ্রান্টস ব্র্যান্ডের মদ পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রবণতা রোধে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। এনবিআরের পক্ষ থেকেও এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…