যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ১:৫৬ পিএম
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণে সরকার সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

অ্যামচেম সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেয়। প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে দায়িত্ব নেয়া তাদের নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিনিয়োগের উপযোগী পরিবেশ বিরাজ করছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিডায়ের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...