শিল্প খাতে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতের নির্দেশ সংসদীয় কমিটির
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য শিল্প মন্ত্রণালয়ের মোট এক হাজার ৬৯২ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে পরিচালন ও অন্যান্য ব্যয় বাবদ ৩৬১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে এক হাজার ৩৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, মন্ত্রণালয়ের অধীন ৪টি করপোরেশন, ৬টি অধিদপ্তর, ২টি বোর্ড ও ২টি ফাউন্ডেশনসহ ১৪টি দপ্তর দেশের শিল্পায়নে ভূমিকা পালন করছে। বিসিআইসি, বিসিক, বিটাক ও বিএসটিআইয়ের আওতায় শিল্পপার্ক, গুদাম নির্মাণ, প্রযুক্তি আধুনিকীকরণ এবং পরীক্ষাগার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প শেষ করার পাশাপাশি শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
সম্পর্কিত খবর
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের নিরাপত্তা
চট্টগ্রামের আবাসিক হোটেলে যুবতীর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যার আশঙ্কা
৫০ হাজার টাকার চুক্তিতে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পলাতক অবস্থায় আটক…
এমপির স্ত্রীর আত্মহত্যার মামলায় আপসনামা, জামিনে শর্ত তিনটি
সেপ্টেম্বরে মব সহিংসতা কমলেও কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণেরও বেশি
নিউগিনি আবাসনে হামলা-লুট: গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন

আরও পড়ুন

শিল্প খাতে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতের নির্দেশ সংসদীয় কমিটির
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য শিল্প মন্ত্রণালয়ের মোট এক হাজার ৬৯২ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে পরিচালন ও অন্যান্য ব্যয় বাবদ ৩৬১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে এক হাজার ৩৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, মন্ত্রণালয়ের অধীন ৪টি করপোরেশন, ৬টি অধিদপ্তর, ২টি বোর্ড ও ২টি ফাউন্ডেশনসহ ১৪টি দপ্তর দেশের শিল্পায়নে ভূমিকা পালন করছে। বিসিআইসি, বিসিক, বিটাক ও বিএসটিআইয়ের আওতায় শিল্পপার্ক, গুদাম নির্মাণ, প্রযুক্তি আধুনিকীকরণ এবং পরীক্ষাগার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প শেষ করার পাশাপাশি শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
সম্পর্কিত খবর
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের…
চট্টগ্রামের আবাসিক হোটেলে যুবতীর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যার আশঙ্কা
৫০ হাজার টাকার চুক্তিতে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পলাতক…
এমপির স্ত্রীর আত্মহত্যার মামলায় আপসনামা, জামিনে শর্ত তিনটি
সেপ্টেম্বরে মব সহিংসতা কমলেও কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণেরও…