তারেক রহমানের সফর সামনে রেখে ফটিকছড়িতে জোর প্রস্তুতি

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ৯:২৩ এএম
তারেক রহমানের সফর সামনে রেখে ফটিকছড়িতে জোর প্রস্তুতি

আগামী ৯ আগস্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। হেলিকপ্টার অবতরণের জন্য উপজেলার ফেলাগাজী দিঘির পাড় সিএমবি মাঠে দ্রুত গতিতে নির্মাণ করা হচ্ছে হেলিপ্যাড। সোমবার (৩ আগস্ট) নির্মাণাধীন এই হেলিপ্যাডের কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

পরিদর্শনকালে এমপি সরোয়ার আলমগীর স্থানীয় বিএনপি নেতাদের সাথে মতবিনিময় করেন এবং সফর উপলক্ষে আয়োজিত একটি স্বাগত মিছিলেও অংশ নেন। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই জনপদে তারেক রহমানের আগমন ঘটবে বলে তিনি শপথ নেওয়ার পর থেকেই প্রত্যাশা করছিলেন। ইনশাআল্লাহ আগামী ৯ আগস্ট তারেক রহমান ফটিকছড়িতে আসছেন।

এমপি আরও জানান, সফর সফল করতে হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি সভা করছেন। ফটিকছড়িবাসী তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া ও জাহাঙ্গীর আলম চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...