স্বজনরা দুবাইয়ে, চট্টগ্রামের বাড়িতে বৃদ্ধের পচা লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশের এক একাকী বৃদ্ধের পচনশীল লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও তিন ছেলে সংযুক্ত আরব আমিরাতে থাকায় দীর্ঘ দেড় বছর ধরে ওই বাড়িতে একাই বসবাস করছিলেন ৬৫ বছর বয়সী আবদুর রহমান।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় সর্বশেষ তাকে গ্রামের একটি চায়ের দোকানে দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার বিকেলে ছোট ছেলের স্ত্রী শ্বশুরবাড়িতে এসে দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা খোলা হলে খাটের ওপর তার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। পুলিশ ও গাউছিয়া কমিটির মানবিক টিমের সদস্যরা যৌথভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
সম্পর্কিত খবর
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এবি জুবায়ের, অভিযোগ হেনস্তার
তেজগাঁও বিভাগে ডিএমপির ব্যাপক অভিযান, গ্রেফতার ৭৬ জন
ত্রিশ মামলার আসামি টেম্পু ইসমাইল হাইকোর্টের নির্দেশে মুক্ত
সব সয়াবিন তেলে মাইক্রোপ্লাস্টিক, লিটারে গড়ে ৫৩ হাজার কণা
তেজঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ৭৬
আদালতের নির্দেশে কারামুক্তির পথে শীর্ষ সন্ত্রাসী টেম্পু ইসমাইল

আরও পড়ুন

স্বজনরা দুবাইয়ে, চট্টগ্রামের বাড়িতে বৃদ্ধের পচা লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশের এক একাকী বৃদ্ধের পচনশীল লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও তিন ছেলে সংযুক্ত আরব আমিরাতে থাকায় দীর্ঘ দেড় বছর ধরে ওই বাড়িতে একাই বসবাস করছিলেন ৬৫ বছর বয়সী আবদুর রহমান।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় সর্বশেষ তাকে গ্রামের একটি চায়ের দোকানে দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার বিকেলে ছোট ছেলের স্ত্রী শ্বশুরবাড়িতে এসে দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা খোলা হলে খাটের ওপর তার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। পুলিশ ও গাউছিয়া কমিটির মানবিক টিমের সদস্যরা যৌথভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
সম্পর্কিত খবর
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এবি জুবায়ের, অভিযোগ…
তেজগাঁও বিভাগে ডিএমপির ব্যাপক অভিযান, গ্রেফতার ৭৬ জন
ত্রিশ মামলার আসামি টেম্পু ইসমাইল হাইকোর্টের নির্দেশে মুক্ত
সব সয়াবিন তেলে মাইক্রোপ্লাস্টিক, লিটারে গড়ে ৫৩ হাজার…