হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৫ অপরাধী
রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধপ্রবণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (২৭ জুলাই) থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাজারীবাগ থানা পুলিশ অপরাধ নির্মূলে এ অভিযান চালায় এবং এ সময় কামাল শেখ ওরফে কালাম শেখ (৪৭), মো. হৃদয় (২৪), মো. শামিম (৪৫), মো. আজগর হোসেন (৩৮), মো. আরিফ (২৮), মো. আহাদুর রহমান ওরফে রাহাত (২৩), সাগর (২৫), মো. ফয়সাল (২২), জিহাদ (২৬), মো. রাসেল মিয়া (২৭), আব্দুল সামাদ (৪০), সজীব (১৯), মো. মমিন (১৯), আসিফ (৩০) ও আল আমিন (২৫)-কে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের সাথে সম্পৃক্ততার কারণে পুলিশের নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…

আরও পড়ুন

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৫ অপরাধী
রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধপ্রবণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (২৭ জুলাই) থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাজারীবাগ থানা পুলিশ অপরাধ নির্মূলে এ অভিযান চালায় এবং এ সময় কামাল শেখ ওরফে কালাম শেখ (৪৭), মো. হৃদয় (২৪), মো. শামিম (৪৫), মো. আজগর হোসেন (৩৮), মো. আরিফ (২৮), মো. আহাদুর রহমান ওরফে রাহাত (২৩), সাগর (২৫), মো. ফয়সাল (২২), জিহাদ (২৬), মো. রাসেল মিয়া (২৭), আব্দুল সামাদ (৪০), সজীব (১৯), মো. মমিন (১৯), আসিফ (৩০) ও আল আমিন (২৫)-কে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের সাথে সম্পৃক্ততার কারণে পুলিশের নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…