লটারিতেই বদলি হলেন ৫২ জন সচিব, স্বচ্ছতা দেখাল ঢাকা জেলা প্রশাসন
বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে লটারির মাধ্যমে ৫২ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের বদলির আদেশ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।
জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় ৬১টি ইউপির মোট ৬২টি সচিবের পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৭ জন কর্মরত থাকলেও বদলি প্রক্রিয়ায় অংশ নেন ৫২ জন। অন্যান্যদের মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ থাকায় এবং একজন প্রশাসনিক কারণে বাদ পড়েন। লটারির মাধ্যমে ৪৫ জন নিজ উপজেলার মধ্যেই বদলি হন এবং আবেদনের প্রেক্ষিতে সাতজনকে বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়েছে। সবাইকে ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রক্রিয়ায় কোনো প্রভাব বিস্তার বা তদবির করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক ফরিদা খানম জানান, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতেই এমন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সুপারিশ বা প্রভাব ছাড়াই সবাই সমান সুযোগ পেয়েছেন, যা সরকারি প্রশাসনের প্রতি মানুষের আস্থা জোরদার করবে।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

লটারিতেই বদলি হলেন ৫২ জন সচিব, স্বচ্ছতা দেখাল ঢাকা জেলা প্রশাসন
বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে লটারির মাধ্যমে ৫২ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের বদলির আদেশ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।
জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় ৬১টি ইউপির মোট ৬২টি সচিবের পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৭ জন কর্মরত থাকলেও বদলি প্রক্রিয়ায় অংশ নেন ৫২ জন। অন্যান্যদের মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ থাকায় এবং একজন প্রশাসনিক কারণে বাদ পড়েন। লটারির মাধ্যমে ৪৫ জন নিজ উপজেলার মধ্যেই বদলি হন এবং আবেদনের প্রেক্ষিতে সাতজনকে বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়েছে। সবাইকে ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রক্রিয়ায় কোনো প্রভাব বিস্তার বা তদবির করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক ফরিদা খানম জানান, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতেই এমন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সুপারিশ বা প্রভাব ছাড়াই সবাই সমান সুযোগ পেয়েছেন, যা সরকারি প্রশাসনের প্রতি মানুষের আস্থা জোরদার করবে।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…