বন্যা পূর্বাভাস: ১৫ জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
দেশের অন্তত ১৫ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার জারি করা এই পূর্বাভাসে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা বলা হয়েছে।
তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর অবস্থার অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু অংশে সতর্কসীমা অতিক্রম করতে পারে। এছাড়া আত্রাই ও ছোট যমুনা নদী নওগাঁ ও নাটোরের নিম্নাঞ্চলে সাময়িকভাবে প্লাবিত হতে পারে। কর্তৃপক্ষ সতর্ক থাকার পাশাপাশি নদী তীরের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।
সম্পর্কিত খবর
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…
ব্যাংক এশিয়ায় ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
সচিবালয়ে এমপির গাড়িতে সর্বোচ্চ দুজন, কঠোর নিরাপত্তা নির্দেশনা
মধ্যপ্রাচ্য উত্তেজনায় সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত
নাহিদ দম্পতির নামে কোটি টাকার অসংগত সম্পদ, বিবরণী চাইবে দুদক

বন্যা পূর্বাভাস: ১৫ জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
দেশের অন্তত ১৫ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার জারি করা এই পূর্বাভাসে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা বলা হয়েছে।
তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর অবস্থার অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু অংশে সতর্কসীমা অতিক্রম করতে পারে। এছাড়া আত্রাই ও ছোট যমুনা নদী নওগাঁ ও নাটোরের নিম্নাঞ্চলে সাময়িকভাবে প্লাবিত হতে পারে। কর্তৃপক্ষ সতর্ক থাকার পাশাপাশি নদী তীরের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।
সম্পর্কিত খবর
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…
ব্যাংক এশিয়ায় ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন চলবে ২০…
সচিবালয়ে এমপির গাড়িতে সর্বোচ্চ দুজন, কঠোর নিরাপত্তা নির্দেশনা
মধ্যপ্রাচ্য উত্তেজনায় সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব…
নাহিদ দম্পতির নামে কোটি টাকার অসংগত সম্পদ, বিবরণী…