বাঁশখালীতে বন্যার্তদের ত্রাণ ও এতিমখানায় অনুদান দিলেন মেয়র শাহাদাত
চট্টগ্রামের বাঁশখালীতে দুস্থদের সেবায় এগিয়ে এলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গত শুক্রবার পশ্চিম চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তিনি একটি হেফজখানা ও এতিমখানার উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নগর পিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ গঠনে মাদরাসা ও এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগের সময় কেউ যেন অনাহারে না থাকে, সেদিকে লক্ষ্য রেখে তিনি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় মাদরাসা নির্মাণের জন্য ঢেউটিনও বিতরণ করা হয়। মারফুল হক চৌধুরী মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন আবদুর রশীদ, রাসেল সিকদার, সামিয়াত আমিন জিসান ও কালামুল হক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাঁশখালীতে বন্যার্তদের ত্রাণ ও এতিমখানায় অনুদান দিলেন মেয়র শাহাদাত
চট্টগ্রামের বাঁশখালীতে দুস্থদের সেবায় এগিয়ে এলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গত শুক্রবার পশ্চিম চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তিনি একটি হেফজখানা ও এতিমখানার উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নগর পিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ গঠনে মাদরাসা ও এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগের সময় কেউ যেন অনাহারে না থাকে, সেদিকে লক্ষ্য রেখে তিনি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় মাদরাসা নির্মাণের জন্য ঢেউটিনও বিতরণ করা হয়। মারফুল হক চৌধুরী মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন আবদুর রশীদ, রাসেল সিকদার, সামিয়াত আমিন জিসান ও কালামুল হক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…