বন্যার্তদের পাশে চউক, বাঁশখালীসহ তিন উপজেলায় ত্রাণ বিতরণ
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাঁশখালীতে এ কর্মসূচির উদ্বোধন করেন চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজার সংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চউকের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ত্রাণ বিতরণকালে মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। চেয়ারম্যানের নির্দেশনায় বন্যাদুর্গতদের কষ্ট লাঘবে চউক আন্তরিকভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই সহায়তা অব্যাহত থাকবে। সরকারের মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বন্যার্তদের পাশে চউক, বাঁশখালীসহ তিন উপজেলায় ত্রাণ বিতরণ
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাঁশখালীতে এ কর্মসূচির উদ্বোধন করেন চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজার সংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চউকের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ত্রাণ বিতরণকালে মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। চেয়ারম্যানের নির্দেশনায় বন্যাদুর্গতদের কষ্ট লাঘবে চউক আন্তরিকভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই সহায়তা অব্যাহত থাকবে। সরকারের মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…