বন্যার্তদের পাশে বন্ধন লায়ন্স, বাঁশখালীতে ৪০০ পরিবারে ত্রাণ
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন। রোববার (১২ জুলাই) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তারা প্রায় ৪শত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
সংগঠনের সদস্যরা এসব পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন। লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি লায়ন আবুল খায়ের এবং বিশেষ অতিথি ছিলেন লায়ন সাজ্জাদ আলী।
ক্লাব নেতারা জানান, এর আগে সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল পাহাড় এলাকায়ও তারা ত্রাণ সহায়তা প্রদান করেছেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক লিও সভাপতি আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, সদস্য সজিব হোসেন, নাঈম উদ্দিন সাফায়েত, আল আমিন, ইমতিয়াজ উদ্দিন নিহাল, ফাহিম, কাদের ও আবরার।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বন্যার্তদের পাশে বন্ধন লায়ন্স, বাঁশখালীতে ৪০০ পরিবারে ত্রাণ
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন। রোববার (১২ জুলাই) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তারা প্রায় ৪শত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
সংগঠনের সদস্যরা এসব পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন। লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি লায়ন আবুল খায়ের এবং বিশেষ অতিথি ছিলেন লায়ন সাজ্জাদ আলী।
ক্লাব নেতারা জানান, এর আগে সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল পাহাড় এলাকায়ও তারা ত্রাণ সহায়তা প্রদান করেছেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক লিও সভাপতি আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, সদস্য সজিব হোসেন, নাঈম উদ্দিন সাফায়েত, আল আমিন, ইমতিয়াজ উদ্দিন নিহাল, ফাহিম, কাদের ও আবরার।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…