শিশু ধর্ষণের প্রতিবাদে মিরপুর-১০ এ সড়ক অবরোধ, যানজট সৃষ্টি
রাজধানীর মিরপুর-১০ সংলগ্ন এলাকায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৪ জুলাই) বিকেলে এই বিক্ষোভের অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করেন, ফলে ওই পথে যান চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে।
মিরপুরের ঝুটপট্টি এলাকায় ওই শিশুকে ধর্ষণের পর থেকেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে শনিবার বিকালে মিরপুর-১০ নম্বরের রাস্তায় তারা অবস্থান নেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এই অবরোধ চলে, যা যানজট সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কাজ করেছেন। অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল আবার শুরু হয়।
সম্পর্কিত খবর
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশিসহ ৯
সেবায় গাফিলতি করলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, ভোগান্তি
দুদকে প্রথম দিনই কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নতুন চেয়ারম্যান
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে নারীরা

আরও পড়ুন

শিশু ধর্ষণের প্রতিবাদে মিরপুর-১০ এ সড়ক অবরোধ, যানজট সৃষ্টি
রাজধানীর মিরপুর-১০ সংলগ্ন এলাকায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৪ জুলাই) বিকেলে এই বিক্ষোভের অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করেন, ফলে ওই পথে যান চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে।
মিরপুরের ঝুটপট্টি এলাকায় ওই শিশুকে ধর্ষণের পর থেকেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে শনিবার বিকালে মিরপুর-১০ নম্বরের রাস্তায় তারা অবস্থান নেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এই অবরোধ চলে, যা যানজট সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কাজ করেছেন। অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল আবার শুরু হয়।
সম্পর্কিত খবর
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশিসহ ৯
সেবায় গাফিলতি করলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ,…
দুদকে প্রথম দিনই কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নতুন চেয়ারম্যান
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে…