ফটিকছড়িতে রাতের আঁধারে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ডলুপাড়া এলাকায় এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার উদ্দীন জানান, রাত ৮টা ১৬ মিনিটের দিকে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ভুক্তভোগী ব্যবসায়ী লিটন জানান, হামলার সময় তিনি ঘরের অভ্যন্তরে থাকায় প্রাণে রক্ষা পান। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সম্পর্কিত খবর
দুদকে প্রথম দিনই কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নতুন চেয়ারম্যান
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে নারীরা
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৬ জন
দীর্ঘ ৩৫ বছর পর: বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, লড়াই ফখরুল-অলির
মিরপুরে অপরাধ দমনে ডিএমপির বড় অভিযান, গ্রেফতার ১৪৬

আরও পড়ুন

ফটিকছড়িতে রাতের আঁধারে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ডলুপাড়া এলাকায় এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার উদ্দীন জানান, রাত ৮টা ১৬ মিনিটের দিকে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ভুক্তভোগী ব্যবসায়ী লিটন জানান, হামলার সময় তিনি ঘরের অভ্যন্তরে থাকায় প্রাণে রক্ষা পান। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সম্পর্কিত খবর
দুদকে প্রথম দিনই কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নতুন চেয়ারম্যান
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৬ জন
দীর্ঘ ৩৫ বছর পর: বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচন,…