নীলক্ষেত-ঢাকা কলেজ: যেভাবে গড়া হলো গণঅভ্যুত্থানের ভিত্তি
চলতি বছরের গণঅভ্যুত্থানে নীলক্ষেত ও ঢাকা কলেজ অঞ্চলকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে ওঠে, তার অন্যতম কৌশলবাদ ও সংগঠক ছিলেন নাজমুল হাসান। বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাসান জানান, চরম ঝুঁকি ও নির্যাতনের মুখে থেকেও কৌশলগত কারণে তারা ওই এলাকাকে আন্দোলনের প্রাণকেন্দ্রে পরিণত করেছিলেন।
নাজমুল হাসান বলেন, ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টে কোটা পুনর্বহালের রায়ের পরপরই তারা প্রথম প্রতিবাদে নামেন। ২০১৮ সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারেন, রাজনৈতিক ব্যানারে আন্দোলন করলে শুরু থেকেই প্রতিকূলতা বাড়তে পারে। তাই তারা একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্দোলন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, ওই সময় তিনি ঢাকা কলেজ শাখার সেক্রেটারি ছিলেন। ৯ জুন নীলক্ষেত ও সায়েন্সল্যাবে কর্মসূচি শুরু করে পরদিনই তা ঢাকা কলেজে ছড়িয়ে দেওয়া হয়। তৎকালীন ছাত্রলীগের শক্ত অবস্থানের মধ্যে ঢাকা কলেজে আন্দোলন সংগঠিত করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে ঢাকা কলেজের গণআন্দোলনের ঐতিহ্যের ওপর ভরসা করে ব্যক্তিগত ঝুঁকি নিয়ে এই আন্দোলন পরিচালনা করেন তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
নীলক্ষেত-ঢাকা কলেজ: যেভাবে গড়া হলো গণঅভ্যুত্থানের ভিত্তি
চলতি বছরের গণঅভ্যুত্থানে নীলক্ষেত ও ঢাকা কলেজ অঞ্চলকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে ওঠে, তার অন্যতম কৌশলবাদ ও সংগঠক ছিলেন নাজমুল হাসান। বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাসান জানান, চরম ঝুঁকি ও নির্যাতনের মুখে থেকেও কৌশলগত কারণে তারা ওই এলাকাকে আন্দোলনের প্রাণকেন্দ্রে পরিণত করেছিলেন।
নাজমুল হাসান বলেন, ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টে কোটা পুনর্বহালের রায়ের পরপরই তারা প্রথম প্রতিবাদে নামেন। ২০১৮ সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারেন, রাজনৈতিক ব্যানারে আন্দোলন করলে শুরু থেকেই প্রতিকূলতা বাড়তে পারে। তাই তারা একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্দোলন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, ওই সময় তিনি ঢাকা কলেজ শাখার সেক্রেটারি ছিলেন। ৯ জুন নীলক্ষেত ও সায়েন্সল্যাবে কর্মসূচি শুরু করে পরদিনই তা ঢাকা কলেজে ছড়িয়ে দেওয়া হয়। তৎকালীন ছাত্রলীগের শক্ত অবস্থানের মধ্যে ঢাকা কলেজে আন্দোলন সংগঠিত করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে ঢাকা কলেজের গণআন্দোলনের ঐতিহ্যের ওপর ভরসা করে ব্যক্তিগত ঝুঁকি নিয়ে এই আন্দোলন পরিচালনা করেন তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…