চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানা এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় কর্মরত অবস্থায় বিদ্যুতের স্পার্ক লেগে এমদাদুল হক (২৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী বিপ্লব জানান, সন্ধ্যার দিকে কারখানার মেশিনটি চালু করার সময় হঠাৎ বিদ্যুতের সংযোগের সাথে জড়িয়ে পড়েন এমদাদুল। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেও বিকেল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এমদাদুল হক কিশোরগঞ্জের বাসিন্দা এবং বর্তমানে সোয়ারীঘাট এলাকায় পরিবারের সাথে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে নারীরা
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৬ জন
দীর্ঘ ৩৫ বছর পর: বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, লড়াই ফখরুল-অলির
মিরপুরে অপরাধ দমনে ডিএমপির বড় অভিযান, গ্রেফতার ১৪৬
৩৫ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আরও পড়ুন

চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানা এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় কর্মরত অবস্থায় বিদ্যুতের স্পার্ক লেগে এমদাদুল হক (২৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী বিপ্লব জানান, সন্ধ্যার দিকে কারখানার মেশিনটি চালু করার সময় হঠাৎ বিদ্যুতের সংযোগের সাথে জড়িয়ে পড়েন এমদাদুল। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেও বিকেল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এমদাদুল হক কিশোরগঞ্জের বাসিন্দা এবং বর্তমানে সোয়ারীঘাট এলাকায় পরিবারের সাথে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৬ জন
দীর্ঘ ৩৫ বছর পর: বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচন,…