ডিএসসিসি প্রকৌশলী আনিছুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ
স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডার বাণিজ্য।
মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা আদেশে উপসচিব আশফিকুন নাহার জানান, আনিছুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারেরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
সম্পর্কিত খবর
ভোরে ঢাকায় আবারও কম্পন: রিখটার স্কেলে মাত্রা ৩, উৎপত্তি নরসিংদী
ছয় মাসে সরকারের হালচাল: যারা থেকেছেন আলোচনায়
১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়, উপস্থিত থাকবেন শীর্ষ উপদেষ্টারা
স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনতে ঢাকার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারিতে বদলি
দেশের ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার

আরও পড়ুন

ডিএসসিসি প্রকৌশলী আনিছুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ
স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডার বাণিজ্য।
মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা আদেশে উপসচিব আশফিকুন নাহার জানান, আনিছুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারেরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
সম্পর্কিত খবর
ভোরে ঢাকায় আবারও কম্পন: রিখটার স্কেলে মাত্রা ৩,…
ছয় মাসে সরকারের হালচাল: যারা থেকেছেন আলোচনায়
১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়, উপস্থিত থাকবেন…
স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনতে ঢাকার ৩৯ ইউনিয়ন পরিষদে…
দেশের ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর…
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার…