রূপপুরে নিরাপত্তা নিশ্চিতে তাড়াহুড়ো নয়: সব পরীক্ষা শেষে চালুর ঘোষণা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিয়ে করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার পরই কেন্দ্রটি চালু করা হবে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ’ (বায়েসা) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি বা ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রকৌশলীরা কঠোর পরিশ্রম করছেন এবং অণুবিশিষ্ট বিষয়গুলো যাচাই করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টি সবার আগে বিবেচনা করা হচ্ছে। এছাড়া পরমাণু প্রযুক্তির বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তরুণ বিজ্ঞানীদের গবেষণায় সহায়তার আশ্বাস দেন তিনি।
পরমাণু শক্তি কমিশন ফকির মাহবুব আনাম স্বপন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিদ্যুৎ সংকট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
সম্পর্কিত খবর
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে দুই ঘণ্টা
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান

আরও পড়ুন

রূপপুরে নিরাপত্তা নিশ্চিতে তাড়াহুড়ো নয়: সব পরীক্ষা শেষে চালুর ঘোষণা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিয়ে করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার পরই কেন্দ্রটি চালু করা হবে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ’ (বায়েসা) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি বা ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রকৌশলীরা কঠোর পরিশ্রম করছেন এবং অণুবিশিষ্ট বিষয়গুলো যাচাই করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টি সবার আগে বিবেচনা করা হচ্ছে। এছাড়া পরমাণু প্রযুক্তির বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তরুণ বিজ্ঞানীদের গবেষণায় সহায়তার আশ্বাস দেন তিনি।
সম্পর্কিত খবর
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার…
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন…
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ…
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে…