জনবিশ্বাস হারানো বিটিভিকে ঘুরে দাঁড় করাতে মরিয়া তথ্যমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ২:৩০ এএম
জনবিশ্বাস হারানো বিটিভিকে ঘুরে দাঁড় করাতে মরিয়া তথ্যমন্ত্রী

বরিশালের গৌরনদীতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি বৃহৎ প্রতিষ্ঠান হলেও এর প্রতি সাধারণ মানুষের আস্থা নেই বললেই চলে। এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করে রাষ্ট্রীয় এই গণমাধ্যমকে আবারও জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেসক্লাব আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিটিভিকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সবাই যেন তাকে দোয়া ও সহযোগিতা করেন।

শুধু বিটিভি নয়, নিজ মন্ত্রণালয়কেও যুগোপযোগী করতে কাজ করছেন বলে জানান তিনি। নির্বাচনের আগে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে বিটিভি ও বাংলাদেশ রেডিওর স্বায়ত্তশাসন নিশ্চিত করতে তার মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। মন্ত্রণালয়ের কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...