নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ: মন্ত্রিপরিষদ বিভাগের ৬ কমিটি গঠন

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ৭:০৫ পিএম
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ: মন্ত্রিপরিষদ বিভাগের ৬ কমিটি গঠন

আগামী রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

গঠিত কমিটিগুলোর মধ্যে সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মীকে আহ্বায়ক করে সমন্বয় কমিটি, প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলকে আহ্বায়ক করে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ এবং অতিথি তালিকা প্রণয়ন কমিটি অন্যতম। এছাড়া সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে আহ্বায়ক করে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি গঠন করা হয়েছে।

বাকি কমিটিগুলোর মধ্যে কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং দ্রুত সভা আহ্বান করে কাজ শুরু করতে বলা হয়েছে উপ-কমিটিগুলোকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...