আলোচিত কৃষক কবির হোসেনের মৃত্যু, গভীর শোক প্রতিমন্ত্রী টুকুর

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৩:৩৫ এএম
আলোচিত কৃষক কবির হোসেনের মৃত্যু, গভীর শোক প্রতিমন্ত্রী টুকুর

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আলোচিত কৃষক কবির হোসেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য নেওয়ার আগেই তার শেষ নিঃশ্বাস ওঠে। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন কবির হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ঘটনার পর তিনি দেশব্যাপী পরিচিতি পান। তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি এই শোক সহ্য করতে পরিবারের সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...