বিনাপয়সায় ভোট পেয়েছি, সেবাও দেব বিনাপয়সায়: এমপি বাহাউদ্দিন
কুমিল্লা-৭ (হোমনা-দাউদকান্দি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাশেম খান একেএম বাহাউদ্দিন বলেছেন, জনগণ যেহেতু বিনাপয়সায় ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করেছেন, তাই তিনিও বিনাপয়সায় তাদের সেবা দেবেন। শুক্রবার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এমপি বাহাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে তার নির্বাচনী এলাকায় এই কার্যক্রম চালু করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পাবেন। তিনি আরও জানান, ভবিষ্যতে নিয়মিত এমন ক্যাম্পের আয়োজন করা হবে যাতে কেউ চিকিৎসার অভাবে ভুগে না।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপি জনগণের সেবায় সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
সম্পর্কিত খবর
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে মরহুম মোঃ রফিকুল ইসলামের স্মরণে ফ্রি চক্ষু…
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে পৌঁছানোর পথ
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২…
গলাচিপায় মাদকের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও পড়ুন

বিনাপয়সায় ভোট পেয়েছি, সেবাও দেব বিনাপয়সায়: এমপি বাহাউদ্দিন
কুমিল্লা-৭ (হোমনা-দাউদকান্দি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাশেম খান একেএম বাহাউদ্দিন বলেছেন, জনগণ যেহেতু বিনাপয়সায় ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করেছেন, তাই তিনিও বিনাপয়সায় তাদের সেবা দেবেন। শুক্রবার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এমপি বাহাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে তার নির্বাচনী এলাকায় এই কার্যক্রম চালু করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পাবেন। তিনি আরও জানান, ভবিষ্যতে নিয়মিত এমন ক্যাম্পের আয়োজন করা হবে যাতে কেউ চিকিৎসার অভাবে ভুগে না।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপি জনগণের সেবায় সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
সম্পর্কিত খবর
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক…
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে মরহুম মোঃ রফিকুল ইসলামের স্মরণে…
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে…
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,…