ভাবমূর্তি ক্ষুণ্নে বিবিসির ভূমিকা নিয়ে সরব মাহদী হাসান

প্রাইম বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭ এএম
ভাবমূর্তি ক্ষুণ্নে বিবিসির ভূমিকা নিয়ে সরব মাহদী হাসান

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সাংবাদিক মাহদী হাসান। তিনি অভিযোগ করেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বদলে জনসাধারণের মনে বিভ্রান্তি ছড়াতে একতরফা প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মাহদী হাসান মনে করেন, এই ধরনের অপপ্রচার কোনো দেশ বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপকৌশল মাত্র। তথ্যকে বিকৃত করে উপস্থাপনের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের একটি বিশেষ চিন্তাভাবনার মধ্যে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

গণমাধ্যমের এই দায়িত্বজ্ঞানহীন মনোভাব সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই সাংবাদিক। তার মতে, সত্য ঘটনা প্রচারের চেয়ে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নেই বর্তমানে বিবিসির মূল ফোকাস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...