পুড়ে যাওয়া কার্যালয়ের সামনেও স্লোগানে মুখর আওয়ামী লীগ

প্রাইম বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩ পিএম
পুড়ে যাওয়া কার্যালয়ের সামনেও স্লোগানে মুখর আওয়ামী লীগ

আগুনে পুড়ে যাওয়া দলীয় কার্যালয়ের সামনে সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্প্রতি সংঘটিত হামলায় কার্যালয়টি পুড়ে ছাই হলেও নেতাকর্মীদের মনোবল ভাঙেনি। তারা দলীয় শ্লোগান দিয়ে জানিয়ে দিয়েছেন কোনো বাধাই তাদের দমিয়ে রাখতে পারবে না।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীরা জয় বাংলা ও জয়বঙ্গবন্ধু স্লোগান দেন। কার্যালয়ের ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তারা তাদের অবস্থান জানান দেন। এ সময় উপস্থিত নেতারা বলেন, দলের ওপর হামলা হলেও তারা ভীত নন এবং ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবেন।

এমন পরিস্থিতিতেও দলের ভেতরে ঐক্য রক্ষার বার্তা দিয়েছেন স্থানীয় নেতারা। পুড়ে যাওয়া কার্যালয় পুনর্নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...