উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই: গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
১৪ অক্টোবর ২০২৬ ১১:৫১ এএম
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই: গ্রেফতার ২

রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় রিকশায়োগী এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৯ হাজার টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি অটোরিকশাও বাজেয়াপ্ত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন মঙ্গলবার (১৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন। আটক দুজন হলেন মো. সালা উদ্দিন সুমন (৪৮) ও মো. নুরুল হক ওরফে সোহাগ (৩০)।

পুলিশ জানায়, গত ৬ অক্টোবর ভুক্তভোগী শামসুল ইসলাম রিকশায় উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরে একটি বাসার সামনে পৌঁছামাত্র অটোরিকশায় করে আসা অজ্ঞাতপরিচয়ের চালকসহ ৩ থেকে ৪ জন তার পথ আটকে দেয়। এরপর তাকে কিল-ঘুষিতে আহত করা হয় এবং ধারালো চাকু দেখিয়ে হুমকি দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হলে ১৩ অক্টোবর রাত ১১টার দিকে ওই থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...