কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া

প্রাইম বার্তা অনলাইন
০৮ অক্টোবর ২০২৬ ১:৫৫ পিএম
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া

আগামী ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন কক্সবাজার ও কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া চালাবে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

বিমানবাহিনী জানিয়েছে, মহড়া চলাকালে কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জের আকাশসীমায় প্রকৃত গোলাবর্ষণ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে ওই দুই এলাকা সম্পূর্ণ এড়িয়ে চলতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তার কথা বিবেচনা করে ওই এলাকায় চলাচলকারী বিমান, জাহাজ ও ছোট নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া কুতুবদিয়া দ্বীপসংলগ্ন এলাকার বাসিন্দাদেরও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের আহ্বান, প্রশিক্ষণ চলাকালীন কোনো দুর্ঘটনা এড়াতে ফায়ারিং রেঞ্জের আওতাভুক্ত এলাকা পরিহার করা সবার স্বার্থেই জরুরি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...