জাতিসংঘে প্রথম সপ্তাহ কাটল ব্যস্ততায়, জানালেন খলিলুর রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪ এএম
জাতিসংঘে প্রথম সপ্তাহ কাটল ব্যস্ততায়, জানালেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর গত এক সপ্তাহ কেমন কেটেছে, তার বিবরণ দিয়েছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি প্রথম সপ্তাহের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পোস্টের সঙ্গে সেই সপ্তাহের বিভিন্ন মুহূর্তের কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে ড. খলিলুর রহমান লেখেন, ‘সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এক সপ্তাহ। প্রথম কয়েকটি দিন ছিল বেশ ব্যস্ত। বৈঠক, আলোচনা এবং সামনের সপ্তাহগুলোর প্রস্তুতিতে সময় কেটেছে। উচ্চপর্যায়ের সপ্তাহ (হাই-লেভেল উইক) একেবারে সামনে। সবকিছুই দ্রুত এগিয়ে যাচ্ছে।’ এ ছাড়া প্রথম সপ্তাহের কিছু মুহূর্ত ছবির মাধ্যমে শেয়ার করছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন এই বাংলাদেশি কূটনীতিক। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দেশের প্রতিনিধি ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত বৈঠক ও আলোচনায় কাটছে তার দিনগুলো।

সামনের দিনগুলোতে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহকে ঘিরে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিশ্বনেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক, পাশাপাশি থাকবে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও আলোচনা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...