জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম সপ্তাহ: ব্যস্ততার কথা জানালেন খলিলুর রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম সপ্তাহ: ব্যস্ততার কথা জানালেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর শুরুর সপ্তাহটি কেমন কেটেছে, তা নিজেই প্রকাশ করেছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রথম দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। পোস্টের সঙ্গে সদ্যশুরু দায়িত্বের নানা মুহূর্তের কয়েকটি ছবিও শেয়ার করেন এই কূটনীতিক।

সেই পোস্টে তিনি লেখেন, ‘সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এক সপ্তাহ। প্রথম কয়েকটি দিন ছিল বেশ ব্যস্ত। বৈঠক, আলোচনা এবং সামনের সপ্তাহগুলোর প্রস্তুতিতে সময় কেটেছে। উচ্চপর্যায়ের সপ্তাহ (হাই-লেভেল উইক) একেবারে সামনে। সবকিছুই দ্রুত এগিয়ে যাচ্ছে।’ প্রথম সপ্তাহের কিছু মুহূর্ত তুলে ধরেই তিনি পোস্টটি শেষ করেন।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন ড. খলিলুর রহমান। শপথ নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।

আগামী দিনগুলোতে উচ্চপর্যায়ের সপ্তাহকে ঘিরে সাধারণ পরিষদে বসতে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ আয়োজন। বিশ্বনেতাদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাধারণ বিতর্কসহ বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও আলোচনা। সব মিলিয়ে আসন্ন সপ্তাহগুলোতে দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হতে যাচ্ছে বলেই সংকেত মিলছে সভাপতির এই প্রথম মতপ্রকাশে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...