সাধারণ পরিষদের সভাপতি হিসেবে প্রথম সপ্তাহ কাটল ব্যস্ততায়: খলিলুর রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৩ পিএম
সাধারণ পরিষদের সভাপতি হিসেবে প্রথম সপ্তাহ কাটল ব্যস্ততায়: খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম সপ্তাহটি কেমন গেছে, তা নিজ মুখেই জানিয়েছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি এই অভিজ্ঞতা শেয়ার করেন। সঙ্গে প্রথম সপ্তাহের কর্মকাণ্ডের কয়েকটি মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি।

ওই স্ট্যাটাসে ড. খলিলুর রহমান লেখেন, ‘সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এক সপ্তাহ। প্রথম কয়েকটি দিন ছিল বেশ ব্যস্ত। বৈঠক, আলোচনা এবং সামনের সপ্তাহগুলোর প্রস্তুতিতে সময় কেটেছে। উচ্চপর্যা একেবারে সামনে। সবকিছুই দ্রুত এগিয়ে যাচ্ছে।’ তিনি আরও লেখেন, ‘প্রথম সপ্তাহের কয়েকটি মুহূর্ত এখানে তুলে ধরা হলো।’

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ড. খলিলুর রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি ও জাতিসংঘের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনায় ব্যস্ত সময় কাটছে তার।

আগামী দিনে শুরু হতে যাচ্ছে সাধারণ পরিষদের উচ্চপর্যাাকে ঘিরে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিশ্বনেতাদের অংশগ্রহণে সাধারণ বিতর্কসহ নানা উচ্চপর্যায়ের বৈঠক ও আলোচনার আয়োজন করা হবে এসময়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...