মিরপুরে পুলিশের বড় অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৬
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬৬ জনকে আটক করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন — আব্দুল বাতেন (২০), হৃদয় (২১), মো. রবিউল ইসলাম (২২), মো. ইব্রাহিম খলিলুল্লাহ (১৯), মো. সাফায়াত ভূঁইয়া (১৯), মো. জুয়েল শেখ (৩০), জায়েদ বিন জামান (২২), আবরার সিদ্দিকী (১৯), মো. আজম খান (২০), ওমর ফারুক (৩০), মো. সাঈদ (১৯), নিলয় বড়ুয়া (১৯), ইবনে জুবায়ের (২০), হিমেল মোল্লা (২১), মাইনুল আহম্মেদ মাহিম (১৮), মো. রাজিব হোসেন (৪০), মো. শুভ (২০), মেহেদী হাসান রাজা (১৮), শ্রী বাপ্পি সাহা (২৩), মো. মনিরুজ্জামান শান্ত (২৫), মো. মাহবুব (২৭), মো. রবিন (২৫), মো. চান মিয়া (৩৭), মো. সোহেল (৩৭), মো. মশিউর রহমান (৪০), মোস্তাফিজুর রহমান মাহিন (২২), আলামিন (২৬), মো. নাহিদ (২৬), মো. তপু (২৬), মো. রবিউল ইসলাম (২৭), মো. সামছুদ্দিন (২৭), মো. শামীম ইসলাম (২৫), দ্বীপ হালদার (২২), দূর্জয় গোলদার (২১), প্রণয় মন্ডল (২২), সরূপ হালদার (২২), হিমেল মাতুব্বর (২১), মো. সুমন (২৪), রাসেল খন্দকার (৪০), মো. এলেম বেপারী (৪০), মো. আলম বেপারী (৪৫), মো. বাবু (৪৪), মো. নাজমুল হোসেন (৩২), আবু বক্কর সিদ্দিক (৩২), মো. সোহান সিকদার, মো. এনায়েত আহমেদ (৫২), খলিল (২৫), মো. জাকির হোসেন (৪০), মো. শহিদুল ইসলাম এবং আইনের সাথে সংঘাতে জড়িত ১৭ শিশু।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, শনিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ পরিকল্পনায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে আটক করা হয়।
আটক সবার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

