পল্লবীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার দুই, উদ্ধার তরবারি-পিস্তল
রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতির মুহূর্তে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক দুজন হলেন রাজন সরদার (২৫) এবং ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।
জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন ডাকাতির পরিকল্পনা নিয়ে অবস্থান করছিল। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে দুজনকে আটক করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পল্লবী থানা পুলিশকে উদ্ধৃত করে তিনি বিষয়টি জানান।
অভিযান চলাকালে রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল এবং ফয়সালের কাছ থেকে দেশীয় অস্ত্র হাসুয়া জব্দ করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
মিরপুরে পুলিশের বড় অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৬
রাজধানীর লক্ষ্মীবাজারে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির ব্যাপক অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা
পাসপোর্টহীন ৬৩ বিদেশি আটক, খুলশীর ভাড়া ভবনে সাইবার প্রতারণার আস্তানা
অপরাধদমনে ডিএমপির বড় অভিযান, পাঁচ থানা থেকে গ্রেফতার ৫১
রাজধানীর পাঁচ থানা এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৫১ জন

পল্লবীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার দুই, উদ্ধার তরবারি-পিস্তল
রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতির মুহূর্তে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক দুজন হলেন রাজন সরদার (২৫) এবং ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।
জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন ডাকাতির পরিকল্পনা নিয়ে অবস্থান করছিল। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে দুজনকে আটক করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পল্লবী থানা পুলিশকে উদ্ধৃত করে তিনি বিষয়টি জানান।
অভিযান চলাকালে রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল এবং ফয়সালের কাছ থেকে দেশীয় অস্ত্র হাসুয়া জব্দ করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
মিরপুরে পুলিশের বড় অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৬
রাজধানীর লক্ষ্মীবাজারে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির ব্যাপক অভিযান, লার্ভা পাওয়ায়…
পাসপোর্টহীন ৬৩ বিদেশি আটক, খুলশীর ভাড়া ভবনে সাইবার…
অপরাধদমনে ডিএমপির বড় অভিযান, পাঁচ থানা থেকে গ্রেফতার…
রাজধানীর পাঁচ থানা এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার…