ন’বছরের ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে পটিয়ায় মাদরাসা শিক্ষক আটক

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ১:২৪ এএম
ন’বছরের ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে পটিয়ায় মাদরাসা শিক্ষক আটক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নয় বছরের এক মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে ওই মাদরাসার শিক্ষক মো. রবিউল হাসান (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি আমজুরহাটের সেই মাদরাসায় শিক্ষকতা করতেন। পুলিশ জানিয়েছে, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোর ৪টার দিকে আমজুরহাট বাজারসংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত মাদরাসায় শিশুটিকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে শিশুটির ওপর আবারও নিপীড়নের চেষ্টা হলে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।

খবর পাওয়ার পর পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদরাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

ওসি জিয়াউল হক জানান, এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...