রাজধানীতে পুলিশের বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ এএম
রাজধানীতে পুলিশের বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১

রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৭১টি মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও নানা আলামত উদ্ধারের পাশাপাশি এসব গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিভাগভিত্তিক হিসাবে, সর্বোচ্চ গ্রেফতার মিরপুর বিভাগের, তারা ১৩৪ জনকে আটক করে। এরপর তেজগাঁও বিভাগে ৯৪, মতিঝিল বিভাগে ৭২, ওয়ারী বিভাগে ৫৫, উত্তরা বিভাগে ৫০, গুলশান বিভাগে ৩২, লালবাগ বিভাগে ২৮, গোয়েন্দা বিভাগে ১৯ এবং রমনা বিভাগে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৩.২ গ্রাম হেরোইন। এ ছাড়া একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুটি হেলমেট, দুটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ এবং নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...