ই-পার্লামেন্ট বাস্তবায়নে ভারতের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদে ই-পার্লামেন্ট ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ ভবনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আগ্রহের কথা জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কূটনীতি এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা হয়। সংসদের কার্যক্রম আধুনিকায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে দুই পক্ষই আগ্রহ প্রকাশ করে। এসময় ভারতীয় হাইকমিশনার লুই আই কানের নকশায় তৈরি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলীর ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে। এর সফল বাস্তবায়নে ভারতের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক সংসদ সদস্য হিসেবে দীনেশ ত্রিবেদীর অভিজ্ঞতা এক্ষেত্রে কাজে লাগাতে চান তারা। এসময় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
স্থানীয় ভোটের আগে ভোটার এলাকা বদলের আবেদনে শেষ সময় ৭…
জনপ্রশাসনের নতুন সচিব কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে এহছানুল হক
পোশাকশিল্পের সমস্যা নিয়ে বঙ্গভবনে বিজিএমইএর সাক্ষাৎ, আশ্বাস রাষ্ট্রপতির
প্রতিরক্ষা খাতে সামরিক সহযোগিতায় নতুন উচ্চতায় যাবে বাংলাদেশ-সৌদি বন্ধন
সরকারি বাসা বরাদ্দে বড় পরিবর্তন: এ, বি ও সি শ্রেণির…
রিজেন্ট সাহেদসহ ৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো, নতুন তারিখ ৪…

আরও পড়ুন

ই-পার্লামেন্ট বাস্তবায়নে ভারতের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদে ই-পার্লামেন্ট ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ ভবনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আগ্রহের কথা জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কূটনীতি এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা হয়। সংসদের কার্যক্রম আধুনিকায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে দুই পক্ষই আগ্রহ প্রকাশ করে। এসময় ভারতীয় হাইকমিশনার লুই আই কানের নকশায় তৈরি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলীর ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে। এর সফল বাস্তবায়নে ভারতের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক সংসদ সদস্য হিসেবে দীনেশ ত্রিবেদীর অভিজ্ঞতা এক্ষেত্রে কাজে লাগাতে চান তারা। এসময় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
স্থানীয় ভোটের আগে ভোটার এলাকা বদলের আবেদনে শেষ…
জনপ্রশাসনের নতুন সচিব কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে এহছানুল হক
পোশাকশিল্পের সমস্যা নিয়ে বঙ্গভবনে বিজিএমইএর সাক্ষাৎ, আশ্বাস রাষ্ট্রপতির
প্রতিরক্ষা খাতে সামরিক সহযোগিতায় নতুন উচ্চতায় যাবে বাংলাদেশ-সৌদি…
সরকারি বাসা বরাদ্দে বড় পরিবর্তন: এ, বি ও…
রিজেন্ট সাহেদসহ ৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো, নতুন…