যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড সহজ করার দাবি জানালেন রাষ্ট্রপতি

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৩:২০ পিএম
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড সহজ করার দাবি জানালেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য চালু থাকা ‘ভিসা বন্ড’ পদ্ধতি পুনর্বিবেচনা এবং সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বুধবার বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই প্রস্তাব দেন।

বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অবদানের প্রসংশা করেন এবং এসব খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, অবকাঠামো ও স্বাস্থ্যসহ নানা খাতে বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে। এ সময় দেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতেও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। রাষ্ট্রপতি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে তাকে অভিনন্দন জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...