ঘুষ ও হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদক
পাসপোর্ট সেবায় হয়রানি ও আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম এই অভিযান শুরু করে এবং বর্তমানে তারা অফিসের নথিপত্র ও আর্থিক লেনদেন পর্যালোচনা করছে।
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, ওই অফিসের বিরুদ্ধে দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি টাকা দিয়ে দ্রুত কাজ করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে, যা যাচাই করতে দলটি বর্তমানে কর্মরত।
অভিযানকালে দুদক কর্মকর্তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেবা নিতে আসা আবেদনকারীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছেন। অভিযোগের সত্যতা যাচাই হওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
জনপ্রশাসনের নতুন সচিব কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে এহছানুল হক
পোশাকশিল্পের সমস্যা নিয়ে বঙ্গভবনে বিজিএমইএর সাক্ষাৎ, আশ্বাস রাষ্ট্রপতির
প্রতিরক্ষা খাতে সামরিক সহযোগিতায় নতুন উচ্চতায় যাবে বাংলাদেশ-সৌদি বন্ধন
সরকারি বাসা বরাদ্দে বড় পরিবর্তন: এ, বি ও সি শ্রেণির…
রিজেন্ট সাহেদসহ ৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো, নতুন তারিখ ৪…
তেজগাঁও কলেজে ইউনিসেফ সেমিনার, ২০ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে প্রশিক্ষণ

আরও পড়ুন

ঘুষ ও হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদক
পাসপোর্ট সেবায় হয়রানি ও আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম এই অভিযান শুরু করে এবং বর্তমানে তারা অফিসের নথিপত্র ও আর্থিক লেনদেন পর্যালোচনা করছে।
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, ওই অফিসের বিরুদ্ধে দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি টাকা দিয়ে দ্রুত কাজ করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে, যা যাচাই করতে দলটি বর্তমানে কর্মরত।
অভিযানকালে দুদক কর্মকর্তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেবা নিতে আসা আবেদনকারীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছেন। অভিযোগের সত্যতা যাচাই হওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
জনপ্রশাসনের নতুন সচিব কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে এহছানুল হক
পোশাকশিল্পের সমস্যা নিয়ে বঙ্গভবনে বিজিএমইএর সাক্ষাৎ, আশ্বাস রাষ্ট্রপতির
প্রতিরক্ষা খাতে সামরিক সহযোগিতায় নতুন উচ্চতায় যাবে বাংলাদেশ-সৌদি…
সরকারি বাসা বরাদ্দে বড় পরিবর্তন: এ, বি ও…
রিজেন্ট সাহেদসহ ৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো, নতুন…
তেজগাঁও কলেজে ইউনিসেফ সেমিনার, ২০ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে…