ডিএসসিসি প্রশাসকের হানা, খিলগাঁও অফিসে অনুপস্থিতদের শোকজ
নগরবাসীকে সুষ্ঠু সেবা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বুধবার সকালে অঞ্চল-২ এর খিলগাঁও তিলপাপাড়া কার্যালয়ে আকস্মিক অভিযান চালান। পরিদর্শনের শুরুতেই অফিসের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে কর্মস্থলে অনুপস্থিত কেউ বিলম্বে এসে হাজিরা দিতে না পারেন।
সরেজমিনে প্রতিটি কক্ষ ঘুরে দেখেন প্রশাসক এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। এ সময় তিনি হাজিরা খাতা পরীক্ষা করে অনুপস্থিতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করার নির্দেশ দেন। অফিসে অনুপস্থিত থাকা কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবু আসলামকে নির্দেশ প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে নাগরিক সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক। একই সাথে ওই অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম মাঠ পর্যায়ে মনিটরিং এবং কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
সম্পর্কিত খবর
প্রতিরক্ষা খাতে সামরিক সহযোগিতায় নতুন উচ্চতায় যাবে বাংলাদেশ-সৌদি বন্ধন
সরকারি বাসা বরাদ্দে বড় পরিবর্তন: এ, বি ও সি শ্রেণির…
রিজেন্ট সাহেদসহ ৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো, নতুন তারিখ ৪…
তেজগাঁও কলেজে ইউনিসেফ সেমিনার, ২০ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে প্রশিক্ষণ
মহাতারকার বিদায়: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ই-পার্লামেন্ট বাস্তবায়নে ভারতের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

আরও পড়ুন

ডিএসসিসি প্রশাসকের হানা, খিলগাঁও অফিসে অনুপস্থিতদের শোকজ
নগরবাসীকে সুষ্ঠু সেবা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বুধবার সকালে অঞ্চল-২ এর খিলগাঁও তিলপাপাড়া কার্যালয়ে আকস্মিক অভিযান চালান। পরিদর্শনের শুরুতেই অফিসের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে কর্মস্থলে অনুপস্থিত কেউ বিলম্বে এসে হাজিরা দিতে না পারেন।
সরেজমিনে প্রতিটি কক্ষ ঘুরে দেখেন প্রশাসক এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। এ সময় তিনি হাজিরা খাতা পরীক্ষা করে অনুপস্থিতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করার নির্দেশ দেন। অফিসে অনুপস্থিত থাকা কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবু আসলামকে নির্দেশ প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে নাগরিক সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক। একই সাথে ওই অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম মাঠ পর্যায়ে মনিটরিং এবং কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
সম্পর্কিত খবর
প্রতিরক্ষা খাতে সামরিক সহযোগিতায় নতুন উচ্চতায় যাবে বাংলাদেশ-সৌদি…
সরকারি বাসা বরাদ্দে বড় পরিবর্তন: এ, বি ও…
রিজেন্ট সাহেদসহ ৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো, নতুন…
তেজগাঁও কলেজে ইউনিসেফ সেমিনার, ২০ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে…