বোয়ালখালীর বাগানের জালে আটকে ১৪ কেজির অজগর, উদ্ধার করলেন রেস্কিউ টিম
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাগানের সীমানা জালে আটকা পড়ে ১৪ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ। পরে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম এসে সাপটিকে উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার একটি বাগানের নিরাপত্তা জালে সাপটি আটকা পড়লে স্থানীয়রা বিষয়টি রেস্কিউ টিমকে অবহিত করেন।
রেস্কিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারা সাপটিকে জাল থেকে উদ্ধার করতে সক্ষম হন। এটি বার্মিজ প্রজাতির অজগর, যার দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১৪ কেজি। পরে এলাকাবাসীর পরামর্শক্রমে ওই এলাকারই একটি কৃষি জমিতে এটিকে ছেড়ে দেওয়া হয়।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে আসছে
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দীনেশ ত্রিবেদী
হাটহাজারীতে অবৈধ অস্ত্র কারখানায় পুলিশের রেড, গ্রেফতার ২
সাত মাসে শিশু নিখোঁজের জিডি ১৫ হাজারের বেশি, ফিরেছে অনেকে
অতীতের ব্যবহারে পুলিশের মনোবল ভেঙেছে, ফিরতে সময় লাগবে: জাহেদ উর…
সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থায় আইনি ভিত্তি অপরিহার্য: ডা. জাহেদ

আরও পড়ুন

বোয়ালখালীর বাগানের জালে আটকে ১৪ কেজির অজগর, উদ্ধার করলেন রেস্কিউ টিম
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাগানের সীমানা জালে আটকা পড়ে ১৪ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ। পরে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম এসে সাপটিকে উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার একটি বাগানের নিরাপত্তা জালে সাপটি আটকা পড়লে স্থানীয়রা বিষয়টি রেস্কিউ টিমকে অবহিত করেন।
রেস্কিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারা সাপটিকে জাল থেকে উদ্ধার করতে সক্ষম হন। এটি বার্মিজ প্রজাতির অজগর, যার দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১৪ কেজি। পরে এলাকাবাসীর পরামর্শক্রমে ওই এলাকারই একটি কৃষি জমিতে এটিকে ছেড়ে দেওয়া হয়।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে…
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দীনেশ…
হাটহাজারীতে অবৈধ অস্ত্র কারখানায় পুলিশের রেড, গ্রেফতার ২
সাত মাসে শিশু নিখোঁজের জিডি ১৫ হাজারের বেশি,…
অতীতের ব্যবহারে পুলিশের মনোবল ভেঙেছে, ফিরতে সময় লাগবে:…