ঢাকায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪৪২, মিরপুরে সবচেয়ে বেশি

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১ এএম
ঢাকায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪৪২, মিরপুরে সবচেয়ে বেশি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের বিভিন্ন থানা এলাকায় অভিয়ান পরিচালনা করে অস্ত্র ও মাদকদ্রব্যসহ এদের আটক করা হয়েছে। ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ১৩৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, ওয়ারী ও উত্তরা বিভাগ ৫০ জন করে, লালবাগ বিভাগ ৩৬ জন, রমনা বিভাগ ৩২ জন, গুলশান বিভাগ ২৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে পুলিশ একটি দেশি রিভলবার, চার রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩ হাজার ৪০০ টাকা জব্দ করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...