সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুমোদন, সর্বনিম্ন ২০ হাজার টাকা
সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় বেতন স্কেল-২০২৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই স্কেলে সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১লা জুলাই থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ‘যৌথবাহিনী নির্দেশাবলী-২০২৬’ এরও অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় বেতন কমিশন ও সশস্ত্রবাহিনী বেতন কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে সচিব কমিটির প্রতিবেদনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামী প্রতিষ্ঠা পাবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়।
সম্পর্কিত খবর
সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল: মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের প্রক্রিয়া
রাসায়নিক দুর্ঘটনায় চিকিৎসা সক্ষমতা বাড়াতে চিকিৎসকদের প্রশিক্ষণ
নজরুলের আদর্শে দেশপ্রেমিক ও মানবিক মানুষ গড়ার আহ্বান
বর্জ্য বিনিময়ে চাল-ডাল-তেল, নগরবাসীর জন্য নতুন বাজার কর্মসূচি শুরু
আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২%, নারী হত্যা ৭৫ শতাংশ
ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই: পিস্তলসহ গ্রেফতার ৩ জন

আরও পড়ুন

সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুমোদন, সর্বনিম্ন ২০ হাজার টাকা
সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় বেতন স্কেল-২০২৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই স্কেলে সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১লা জুলাই থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ‘যৌথবাহিনী নির্দেশাবলী-২০২৬’ এরও অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় বেতন কমিশন ও সশস্ত্রবাহিনী বেতন কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে সচিব কমিটির প্রতিবেদনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামী প্রতিষ্ঠা পাবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়।
সম্পর্কিত খবর
সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল: মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের…
রাসায়নিক দুর্ঘটনায় চিকিৎসা সক্ষমতা বাড়াতে চিকিৎসকদের প্রশিক্ষণ
নজরুলের আদর্শে দেশপ্রেমিক ও মানবিক মানুষ গড়ার আহ্বান
বর্জ্য বিনিময়ে চাল-ডাল-তেল, নগরবাসীর জন্য নতুন বাজার কর্মসূচি…
আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২%, নারী হত্যা ৭৫…
ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই: পিস্তলসহ গ্রেফতার ৩…