চট্টগ্রামে মাদক বিরোধী অভিযান: গ্রেফতার ৩৭৬, উদ্ধার বিপুল ইয়াবা
চট্টগ্রামে মাদকের বিস্তার রোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনী ৩৭৬ জনকে গ্রেফতার করেছে। এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৮১ জনকে মাদক মামলায় আটক করা হয়েছে। এদের মধ্যে ৪৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন বহনকারী এবং ১২৫ জন সেবী। এছাড়া বিভিন্ন সময়ের পরোয়ানামূলে ৭০ জন, সাজা পরোয়ানামূলে ১০ জন এবং নিয়মিত মামলায় ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ৪১ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৮০ কেজি ৯৫৭ গ্রাম গাঁজা, ৩৫ লিটার ২৫০ মিলিলিটার মদ, ২০টি বিয়ার ক্যান ও ১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। একইসাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
সমাজকে মাদকমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পুলিশ বাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে অনুপযুক্ত গাড়ি
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী চক্রের ৬…
সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে আসছে
বোয়ালখালীর বাগানের জালে আটকে ১৪ কেজির অজগর, উদ্ধার করলেন রেস্কিউ…
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দীনেশ ত্রিবেদী
হাটহাজারীতে অবৈধ অস্ত্র কারখানায় পুলিশের রেড, গ্রেফতার ২

আরও পড়ুন

চট্টগ্রামে মাদক বিরোধী অভিযান: গ্রেফতার ৩৭৬, উদ্ধার বিপুল ইয়াবা
চট্টগ্রামে মাদকের বিস্তার রোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনী ৩৭৬ জনকে গ্রেফতার করেছে। এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৮১ জনকে মাদক মামলায় আটক করা হয়েছে। এদের মধ্যে ৪৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন বহনকারী এবং ১২৫ জন সেবী। এছাড়া বিভিন্ন সময়ের পরোয়ানামূলে ৭০ জন, সাজা পরোয়ানামূলে ১০ জন এবং নিয়মিত মামলায় ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ৪১ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৮০ কেজি ৯৫৭ গ্রাম গাঁজা, ৩৫ লিটার ২৫০ মিলিলিটার মদ, ২০টি বিয়ার ক্যান ও ১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। একইসাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
সমাজকে মাদকমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পুলিশ বাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে…
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী…
সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে…
বোয়ালখালীর বাগানের জালে আটকে ১৪ কেজির অজগর, উদ্ধার…
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দীনেশ…