মাদরাসায় ফিরতে চাইতেন না ইয়ামিন, ফেরার পরই ছাদ থেকে পড়ে মৃত্যু
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদরাসার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মো. ইয়ামিন। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। তার বাড়ি কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, ইয়ামিন মাদরাসায় পড়তে আগ্রহী ছিল না। গত বুধবার ছুটির পর সে বাসায় চলে যায় এবং আর মাদরাসায় ফিরে আসেনি। তার বাবা রফিকুল ইসলাম মুঠোফোনে তাকে মাদরাসায় পাঠানোর অনুরোধ জানালেও সে আসতে রাজি হয়নি। পরে রোববার রাতে তার নানি তাকে মাদরাসায় নিয়ে আসেন।
মাদরাসায় আসার কিছুক্ষণ পরই ইয়ামিন কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে উঠে যায়। অসবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে অনুপযুক্ত গাড়ি
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী চক্রের ৬…
সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে আসছে
বোয়ালখালীর বাগানের জালে আটকে ১৪ কেজির অজগর, উদ্ধার করলেন রেস্কিউ…
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দীনেশ ত্রিবেদী
হাটহাজারীতে অবৈধ অস্ত্র কারখানায় পুলিশের রেড, গ্রেফতার ২

আরও পড়ুন

মাদরাসায় ফিরতে চাইতেন না ইয়ামিন, ফেরার পরই ছাদ থেকে পড়ে মৃত্যু
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদরাসার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মো. ইয়ামিন। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। তার বাড়ি কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, ইয়ামিন মাদরাসায় পড়তে আগ্রহী ছিল না। গত বুধবার ছুটির পর সে বাসায় চলে যায় এবং আর মাদরাসায় ফিরে আসেনি। তার বাবা রফিকুল ইসলাম মুঠোফোনে তাকে মাদরাসায় পাঠানোর অনুরোধ জানালেও সে আসতে রাজি হয়নি। পরে রোববার রাতে তার নানি তাকে মাদরাসায় নিয়ে আসেন।
মাদরাসায় আসার কিছুক্ষণ পরই ইয়ামিন কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে উঠে যায়। অসবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে…
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী…
সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে…
বোয়ালখালীর বাগানের জালে আটকে ১৪ কেজির অজগর, উদ্ধার…
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দীনেশ…