গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় রোববার সন্ধ্যায় অতর্কিতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক নারী পথচারী, এক কিশোর এবং এক চা বিক্রেতাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে এলাকার কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পথচারী আশা আকতার (২০), সিয়াম (১৮) এবং চা বিক্রেতা আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আকতারের ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দুর্ঘটনা, ৩ বিমানসেনার মৃত্যু
এমপিওভুক্তদের নতুন বেতন স্কেলে স্থান নিয়ে ধোঁয়াশা, সিদ্ধান্ত পেছালো
চট্টগ্রামে ডেঙ্গু প্রকোপ বাড়ি: ২৪ ঘণ্টায় ৪৯ জন আক্রান্ত, মৃত্যু…
বড় পদে রদবদল: আইজিপির স্বাক্ষরে একসাথে ১১ পুলিশ কর্মকর্তার বদলি
চট্টগ্রামে চিড়িয়াখানায় ফ্রি প্রবেশের সুযোগ, শর্ত ১০০ গ্রাম প্লাস্টিক
আইজিপির স্বাক্ষরে ১১ পুলিশ কর্মকর্তার বদলি আদেশ জারি

আরও পড়ুন

গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় রোববার সন্ধ্যায় অতর্কিতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক নারী পথচারী, এক কিশোর এবং এক চা বিক্রেতাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে এলাকার কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পথচারী আশা আকতার (২০), সিয়াম (১৮) এবং চা বিক্রেতা আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আকতারের ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দুর্ঘটনা, ৩ বিমানসেনার মৃত্যু
এমপিওভুক্তদের নতুন বেতন স্কেলে স্থান নিয়ে ধোঁয়াশা, সিদ্ধান্ত…
চট্টগ্রামে ডেঙ্গু প্রকোপ বাড়ি: ২৪ ঘণ্টায় ৪৯ জন…
বড় পদে রদবদল: আইজিপির স্বাক্ষরে একসাথে ১১ পুলিশ…
চট্টগ্রামে চিড়িয়াখানায় ফ্রি প্রবেশের সুযোগ, শর্ত ১০০ গ্রাম…