চট্টগ্রামে ভেজাল দুধ কারখানায় অভিযান, সাড়ে ৪ লাখ জরিমানা
চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চিটাগাং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজে মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের মেয়াদ বাড়িয়ে বিক্রির অপচেষ্টার প্রমাণ পাওয়ায় কোম্পানিটিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ‘ডোনা ইন্সটেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামক পণ্যটির গুণগত মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই, তবুও তারা লোগো ব্যবহার করছিল। এছাড়া নোংরা পরিবেশে পণ্য মোড়কজাত করা এবং নির্দিষ্ট ফর্মুলা না মেনে গুঁড়ো দুধ বিক্রির অপরাধেও তাদের দায়ী করা হয়। এ সময় হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসি ও একটি ফাস্টফুড দোকানেও অভিযান চালানো হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জনতা ফার্মেসিকে ১০ হাজার এবং অপরিচ্ছন্নতার দায়ে বার্গার বাইটকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তা ফয়েজ উল্ল্যাহ বলেন, সাধারণ মানুষের স্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
নতুন পে-স্কেলে এমপিওভুক্তদের স্থান নিশ্চিত নয়, সিদ্ধান্ত আসবে পরে
সৌদিতে চাকরির নামে নির্যাতন: ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার…
দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহেই জারি হচ্ছে পে-স্কেলের প্রজ্ঞাপন
সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল: মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের প্রক্রিয়া
রাসায়নিক দুর্ঘটনায় চিকিৎসা সক্ষমতা বাড়াতে চিকিৎসকদের প্রশিক্ষণ
সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুমোদন, সর্বনিম্ন ২০ হাজার টাকা

আরও পড়ুন

চট্টগ্রামে ভেজাল দুধ কারখানায় অভিযান, সাড়ে ৪ লাখ জরিমানা
চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চিটাগাং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজে মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের মেয়াদ বাড়িয়ে বিক্রির অপচেষ্টার প্রমাণ পাওয়ায় কোম্পানিটিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ‘ডোনা ইন্সটেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামক পণ্যটির গুণগত মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই, তবুও তারা লোগো ব্যবহার করছিল। এছাড়া নোংরা পরিবেশে পণ্য মোড়কজাত করা এবং নির্দিষ্ট ফর্মুলা না মেনে গুঁড়ো দুধ বিক্রির অপরাধেও তাদের দায়ী করা হয়। এ সময় হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসি ও একটি ফাস্টফুড দোকানেও অভিযান চালানো হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জনতা ফার্মেসিকে ১০ হাজার এবং অপরিচ্ছন্নতার দায়ে বার্গার বাইটকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তা ফয়েজ উল্ল্যাহ বলেন, সাধারণ মানুষের স্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
নতুন পে-স্কেলে এমপিওভুক্তদের স্থান নিশ্চিত নয়, সিদ্ধান্ত আসবে…
সৌদিতে চাকরির নামে নির্যাতন: ৬ লাখ টাকা আত্মসাতের…
দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহেই জারি হচ্ছে পে-স্কেলের…
সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল: মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের…
রাসায়নিক দুর্ঘটনায় চিকিৎসা সক্ষমতা বাড়াতে চিকিৎসকদের প্রশিক্ষণ
সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুমোদন, সর্বনিম্ন ২০…