ডিগ্রি নয়, মূল্যবোধই মানুষের আসল পরিচয়: চট্টগ্রাম ডিসি
সাধারণ ডিগ্রি অর্জন বা লেখাপড়া করলেই যে কেউ প্রকৃত মানুষ হতে পারে না, এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শিক্ষার সাথে সাথে মানবিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধ থাকা আবশ্যক। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) সকালে নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসি জাহিদ বলেন, মানুষের মনের পরিবর্তনে ও ব্যক্তিত্ব গঠনে বইয়ের ভূমিকা অপরিসীম। বই পড়ার মাধ্যমে অতীত জানা যায়, বর্তমানকে বোঝা যায় এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা যায়। তবে একজন শিক্ষিত মানুষকে অবশ্যই বিপদে সহযোগী হিসেবে পাশে দাঁড়াতে হবে এবং বয়স্কদের সম্মান ও শিশুদের প্রতি স্নেহ প্রদর্শন করতে হবে। এগুলো না থাকলে শিক্ষা অর্থহীন হয়ে পড়ে।
বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে টিকে থাকতে হলে দক্ষ হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি। দেশের বিপুল জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হলে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। শুধু দৃষ্টি নয়, শিক্ষার মাধ্যমে মনের চোখ খোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পর্কিত খবর
পটিয়ায় ১০০ গজের ব্যবধানে একরাতে চুরি দুই সিএনজি, সন্দেহ সংঘবদ্ধ…
সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার ও পুরস্কার দিল বন্ধন লিও…
ডিসি জাহিদ: ডিগ্রিই প্রকৃত শিক্ষা নয়, দরকার মানবিক গুণ
সাবেক স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
উত্তরার মহাসড়কে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পুলিশের ধাওয়া ও আটক
চট্টগ্রামে বন্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, থানায় জানেন না ওসি

আরও পড়ুন

ডিগ্রি নয়, মূল্যবোধই মানুষের আসল পরিচয়: চট্টগ্রাম ডিসি
সাধারণ ডিগ্রি অর্জন বা লেখাপড়া করলেই যে কেউ প্রকৃত মানুষ হতে পারে না, এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শিক্ষার সাথে সাথে মানবিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধ থাকা আবশ্যক। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) সকালে নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসি জাহিদ বলেন, মানুষের মনের পরিবর্তনে ও ব্যক্তিত্ব গঠনে বইয়ের ভূমিকা অপরিসীম। বই পড়ার মাধ্যমে অতীত জানা যায়, বর্তমানকে বোঝা যায় এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা যায়। তবে একজন শিক্ষিত মানুষকে অবশ্যই বিপদে সহযোগী হিসেবে পাশে দাঁড়াতে হবে এবং বয়স্কদের সম্মান ও শিশুদের প্রতি স্নেহ প্রদর্শন করতে হবে। এগুলো না থাকলে শিক্ষা অর্থহীন হয়ে পড়ে।
বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে টিকে থাকতে হলে দক্ষ হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি। দেশের বিপুল জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হলে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। শুধু দৃষ্টি নয়, শিক্ষার মাধ্যমে মনের চোখ খোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পর্কিত খবর
পটিয়ায় ১০০ গজের ব্যবধানে একরাতে চুরি দুই সিএনজি,…
সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার ও পুরস্কার দিল…
ডিসি জাহিদ: ডিগ্রিই প্রকৃত শিক্ষা নয়, দরকার মানবিক…
সাবেক স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার…
উত্তরার মহাসড়কে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পুলিশের ধাওয়া ও…
চট্টগ্রামে বন্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, থানায় জানেন না…