মিরপুরে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৪

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১২:১৯ এএম
মিরপুরে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৪

রাজধানীর মিরপুরে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আশিক, মো. জিয়াউল হক, মো. রাব্বী, মিজানুর রহমান, সাইফ উদ্দিন, এনামুল, ইমন, ফুয়াদ বিন খলিল, মো. ইমন সরকার, মো. জিহাদ শিকদার, মো. রিহাদ হাসান, মো. সিয়াম আহম্মেদ মিশা, মো. বাহাদুর শিকদার, মো. ইমতিয়াজ তুহিন, মো. মিজান উদ্দিন, মো. মাসুদ, মো. পারভেজ, মো. নাসির, মো. আমীর, মো. রুবেল, মো. আব্দুল মতিন, নাসির, মো. রফিক, সোলাইমান, শুভ চন্দ্র, মোস্তাকিম, রিপন, মনির, মো. রাজু, হাবিবুল্লাহ বাহার আরিফ, হাসান চকিদার, মো. সাইদুল হক, শরীফ আহম্মেদ নাহিফ, কামরুজ্জামান কনক, জান্নাতুল নাঈম, মো. রাতুল, আবু সাঈদ, শাহিন, মো. মোশারফ, মো. রাসেল, মোছা. সাথী, পারভেজ, মো. ইমরান পারভেজ, মো. মাসুম, মো. মেহেদী হাসান জনি, মো. আবির হোসেন, সোহেল রানা, মনা মিয়া, মো. হৃদয় গাজী এবং মো. আজিজুল ইসলাম হাওলাদার। এছাড়া আইনের সাথে সংঘাতে জড়িত থাকার দায়ে চারজন শিশুকেও গ্রেফতার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...