বিমানে মৃত্যুর পর মায়ের লাশ ওমানে, ছেলে একা দেশে ফিরলেন

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ১১:৪৩ পিএম
বিমানে মৃত্যুর পর মায়ের লাশ ওমানে, ছেলে একা দেশে ফিরলেন

সৌদি আরব থেকে উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে বিমানেই প্রাণ হারালেন চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা ছানোয়ারা বেগম। মঙ্গলবার রাতে জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ওমানের মাস্কাটে জরুরি অবতরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওমানের স্থানীয় আইন অনুযায়ী, বিমান থেকে মরদেহ নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন হয়। আইনি প্রক্রিয়া ও অনুমতি পেতে দীর্ঘক্ষণ সময় লাগায় মায়ের মরদেহ নিয়ে দেশে ফেরা সম্ভব হয়নি তার ছেলে এরশাদের পক্ষে। অবশেষে বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৪৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিজি-১৩৬ ফ্লাইটটি অবতরণ করলে একা নেমে আসেন তিনি।

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা ছানোয়ারা বেগম (৫৫) স্বামী ও সন্তানদের নিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়েছিলেন। তার স্বামী নুরুল আমিন এবং দুই ছেলে শাহেদ ও এরশাদ সৌদি আরবে কর্মরত। বর্তমানে ওমানে ছানোয়ারা বেগমের মরদেহ রয়েছে এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহটি দেশে আনার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...