জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়লো
গাড়ির মালিক ও চালকদের জন্য সুখবর জানিয়েছে সরকার। এবার কোনো ধরনের জরিমানা ছাড়া মাত্র মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এই সুবিধা ভোগ করতে পারবেন সংশ্লিষ্টরা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বিআরটিএ সংস্থাপন শাখা থেকে গত ২৩ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ বিভাগের সম্মতি নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলেও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এটিই সময়সীমা বৃদ্ধির ক্ষেত্রে শেষ সুযোগ। এর আগে নির্ধারিত সময়সীমা ছিল চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনেক যানবাহনের মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারী তাদের নথিপত্র হালনাগাদ করতে পারেননি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এই সময়সীমা আরও কিছুদিনের জন্য বাড়ানো হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে।
সম্পর্কিত খবর
শাহজালালে ২ কোটির ল্যাপটপ উদ্ধার, ঘোষণায় বিশাল ফাঁকি
নথি জমে থাকা ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত সরকারের
ব্যবসায়ী তাহসিন হত্যায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখাল আদালত
চীনের শি জিনপিংয়ের অভিনন্দন মির্জা ফখরুলকে, জোরদার হবে কৌশলগত জোট
ঈদে মিলাদুন্নবীতে বুধবার ঢাকায় জশনে জুলুস ও শান্তি সমাবেশ
দফতরে গতি আনতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন

আরও পড়ুন

জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়লো
গাড়ির মালিক ও চালকদের জন্য সুখবর জানিয়েছে সরকার। এবার কোনো ধরনের জরিমানা ছাড়া মাত্র মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এই সুবিধা ভোগ করতে পারবেন সংশ্লিষ্টরা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বিআরটিএ সংস্থাপন শাখা থেকে গত ২৩ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ বিভাগের সম্মতি নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলেও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এটিই সময়সীমা বৃদ্ধির ক্ষেত্রে শেষ সুযোগ। এর আগে নির্ধারিত সময়সীমা ছিল চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনেক যানবাহনের মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারী তাদের নথিপত্র হালনাগাদ করতে পারেননি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এই সময়সীমা আরও কিছুদিনের জন্য বাড়ানো হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে।
সম্পর্কিত খবর
শাহজালালে ২ কোটির ল্যাপটপ উদ্ধার, ঘোষণায় বিশাল ফাঁকি
নথি জমে থাকা ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত…
ব্যবসায়ী তাহসিন হত্যায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখাল…
চীনের শি জিনপিংয়ের অভিনন্দন মির্জা ফখরুলকে, জোরদার হবে…
ঈদে মিলাদুন্নবীতে বুধবার ঢাকায় জশনে জুলুস ও শান্তি…