বন্দি পলায়ন: বরখাস্ত জেলারের আদেশ প্রত্যাহার, শর্তসাপেক্ষ
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত হওয়া জেলার শিরিন আক্তারের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করেছে সরকার। তবে এই আদেশ প্রত্যাহার শর্তসাপেক্ষ, অর্থাৎ চলমান বিভাগীয় মামলায় দণ্ডাদেশ মেনে নিতে হবে তাকে।
গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারের সীমানা প্রাচীর টপকে সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পা (২১) পালিয়ে গেলে ওই ঘটনায় জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া চলছিল। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, বিভাগীয় ব্যবস্থায় আরোপিত দণ্ড তিনি গ্রহণ করবেন বলে আবেদন করায় তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম। এতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বিভাগীয় মামলার চূড়ান্ত ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তীতে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
সম্পর্কিত খবর
জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়লো
শাহজালালে ২ কোটির ল্যাপটপ উদ্ধার, ঘোষণায় বিশাল ফাঁকি
নথি জমে থাকা ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত সরকারের
ব্যবসায়ী তাহসিন হত্যায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখাল আদালত
চীনের শি জিনপিংয়ের অভিনন্দন মির্জা ফখরুলকে, জোরদার হবে কৌশলগত জোট
ঈদে মিলাদুন্নবীতে বুধবার ঢাকায় জশনে জুলুস ও শান্তি সমাবেশ

আরও পড়ুন

বন্দি পলায়ন: বরখাস্ত জেলারের আদেশ প্রত্যাহার, শর্তসাপেক্ষ
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত হওয়া জেলার শিরিন আক্তারের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করেছে সরকার। তবে এই আদেশ প্রত্যাহার শর্তসাপেক্ষ, অর্থাৎ চলমান বিভাগীয় মামলায় দণ্ডাদেশ মেনে নিতে হবে তাকে।
গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারের সীমানা প্রাচীর টপকে সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পা (২১) পালিয়ে গেলে ওই ঘটনায় জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া চলছিল। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, বিভাগীয় ব্যবস্থায় আরোপিত দণ্ড তিনি গ্রহণ করবেন বলে আবেদন করায় তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম। এতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বিভাগীয় মামলার চূড়ান্ত ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তীতে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
সম্পর্কিত খবর
জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা…
শাহজালালে ২ কোটির ল্যাপটপ উদ্ধার, ঘোষণায় বিশাল ফাঁকি
নথি জমে থাকা ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত…
ব্যবসায়ী তাহসিন হত্যায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখাল…
চীনের শি জিনপিংয়ের অভিনন্দন মির্জা ফখরুলকে, জোরদার হবে…
ঈদে মিলাদুন্নবীতে বুধবার ঢাকায় জশনে জুলুস ও শান্তি…