প্রতিপক্ষকে ফাঁসাতে দোকানে অস্ত্র রেখে পালালেন দুই যুবক, গ্রেফতার ৫

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ৮:৪২ এএম
প্রতিপক্ষকে ফাঁসাতে দোকানে অস্ত্র রেখে পালালেন দুই যুবক, গ্রেফতার ৫

রাজধানীর একটি মার্কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সাজানো নাটক হিসেবে দোকানে অস্ত্র রেখে যাওয়ার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ব্যারিস্টারও রয়েছেন। বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘ভূঁইয়া মোটরস’ নামের একটি দোকানে অভিযান শেষে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দুটি কার্টন রেখে দ্রুত পালিয়ে যায়। দোকানের কর্মচারীদের সতর্কতায় ওই কার্টনে তল্লাশি চালানো হলে দুটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অস্ত্রভর্তি কার্টনগুলো ওই মার্কেটের অপর একটি দোকান ‘টয়োটা প্লাস’ থেকে সংগ্রহ করা হয়েছিল। এই অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো জব্দ করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষকে পুলিশি হয়রানির মুখে ফেলতে এই পরিকল্পনা গ্রহণ করা হয়। তারা দোকানে অস্ত্র রেখে পুলিশ তল্লাশি দিলে মালিককে গ্রেফতার করার ছক কষেছিলেন। তবে সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে পুলিশ এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ব্যারিস্টার মো. জাকি উল্ল্যাহ বাহার (৫৮), মো. আনোয়ারুল হক (৬২), জাকির হোসেন লিটন (৪৮), হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) ও সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...